হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
মীর হেলাল মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদের আংশিক) আসনে জয়ী হয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে রাজনীতিবিদ হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
চট্টগ্রাম-৫ আসন পুনরুদ্ধার করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। এমপি নির্বাচিত হয়ে প্রথমবারই মন্ত্রীসভায় স্থান পাওয়ায় তার অনুসারী, সাধারণ নেতাকর্মী ও এলাকাবাসী উচ্ছ্বসিত।
মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে চট্টগ্রাম-৫ আসনের নির্বাচিত এমপি ব্যারিস্টার মীর হেলালের নাম প্রকাশ হওয়ার পর থেকে উপজেলা ও পৌরসভাজুড়ে শুরু হয় আনন্দের বন্যা। সংসদীয় আসনের বিভিন্ন প্রান্তের উৎফুল্ল মানুষজন তাৎক্ষণিক মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। সাধারণ মানুষের প্রত্যাশা, নবাগত প্রতিমন্ত্রী মীর হেলাল উপজেলার উন্নয়নে কাজ করবেন।
হাটহাজারী পৌরসভার মীরের খীল গ্রামের মীর বাড়ির সন্তান ব্যারিস্টার মীর হেলাল বিএনপির ভাইস চেয়ারম্যান,সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।
ব্যারিস্টার মীর হেলালকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন,হাটহাজারী উপজেলার ভোটার এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে উল্লাসিত। এর আগে হাটহাজারী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কেউ মন্ত্রীত্ব পায়নি। আমাদের এমপি মীর হেলাল প্রথম মন্ত্রী হয়েছেন। এজন্য আমি তারেক রহমানকে হাটহাজারীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মোহাম্মদ নাছির উদ্দীন মুনিরকে লক্ষাধিক ভোটে পরাজিত করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য গাজী জাফর আলম বলেন, এবারের নির্বাচনে জয়ের দিক দিয়ে ভালো করেছে চট্টগ্রাম। এরমধ্যে চট্টগ্রাম-৫ আসনে হেলাল উদ্দিন চট্টগ্রাম বিভাগের মধ্যে রেকর্ড পরিমাণ ভোট পেয়েছেন। এতে আমরা আনন্দিত ও গর্বিত। পাশাপাশি তিনি একজন বিজ্ঞ আইনজীবী ও অত্যন্ত সৎ ব্যক্তি। চট্টগ্রাম তথা সারাদেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছে বেশ পরিচিতি আছে। তার কোনো উচ্চাভিলাষী স্বপ্নও নেই। তাই, তাকে (ব্যারিস্টার হেলাল) সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রতিমন্ত্রী করার জন্য বিএনপির চেয়ারম্যান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমাকে ধন্যবাদ জানাই।
বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা জানান,বিএনপি এবার মন্ত্রিসভায় তারুণ্যকে মূল্যায়ন করেছে। সেক্ষেত্রে তরুণ সংসদ সদস্যদের দলের প্রতি অবদানের পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন যোগ্যতা খতিয়ে দেখেছেন। চট্টগ্রাম জেলা থেকে আলোচনায় থাকা এমপিদের মধ্যে মাত্র দুজনকে মন্ত্রীত্ব দিয়েছেন। তারমধ্যে উচ্চ শিক্ষিত ব্যারিস্টার মীর হেলাল একজন। তার দীর্ঘদিন ধরে দলের আন্দোলন–সংগ্রামে সক্রিয় থাকা এবং একজন যোগ্য ও মেধাবী রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
এদিকে এলাকার কৃতি সন্তান মন্ত্রীত্ব পাওয়ায় খুশিতে আত্মহারা বলে জানান হাটহাজারী পৌরসভার ৮নম্বর মীরের খীল গ্রামের আব্বাছিয়ার পুল এলাকার হাজী মুন্সী মিয়া বাড়ির ষাটোর্ধ্ব আবদুস শুক্কুর। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। যোগ্য ও মেধাবী রাজনীতিবিদ মীর হেলাল প্রতিমন্ত্রী হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন।
আমারা আশা করি, প্রতিমন্ত্রী আসনে আরোহনকারী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারী ও বায়েজিদ আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলবে। কোনও সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি থাকবে না। পাশাপাশি বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার হাটহাজারী দেশের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ, শান্তি-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের নগরীতে পরিণত হবে বলে তিনি মনে করেন।
Post Top Ad
Responsive Ads Here
Friday, 20 February 2026
মীর হেলাল মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

No comments:
Post a Comment