-->

Nativ

Banner 160*300

Showing posts with label কাতার. Show all posts
Showing posts with label কাতার. Show all posts

Wednesday, 23 March 2022

রমজান উপলক্ষে প্রায় ৮০০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমালো কাতার


মার্চ ২৩, ২০২২ ৮:৫২ পূর্বাহ্ণ

এএসসিসি টিভি নিউজ ডেস্ক: এপ্রিলের শুরুতে আগমনী ঘটছে পবিত্র মাহে রমজান মাসের। এ উপলক্ষে ৮০০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

জানা যায়, রমজান মাস উপলক্ষে মঙ্গলবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।সূত্র: দ্য পেনিনসুলা

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90