সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত।(ASCCTVNEWS) - এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 13 March 2026

সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত।(ASCCTVNEWS)

সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

শনিবার স্থানীয় দোহা হামাদ হাসপাতালে গুরুতর আহত আরও ২ জনের মৃত্যু হয়।



নিহতদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জে। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। নিহত ৩ জনের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাহাতের মরদেহ শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।গুরুতর আহত মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জে।

কাতারে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, নিহত ৩ জনের মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিককতা শেষে দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।কাতারে
প্রবাসে প্রবাসীদের শুধুমাত্র আল্লাহ একমাত্র ভরসা তাই সাবধান চলাফেরা করি।

আল্লাহ পাক সবাইকে স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুক আমিন।

#কাতারবাংলানিউজ #srpa2z #কাতারের

No comments:

Post Bottom Ad

Pages