'হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম কতার' এর উদ্যোগে ইফতার মাহফিল - এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 19 March 2026

'হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম কতার' এর উদ্যোগে ইফতার মাহফিল


১৪/০৩/২৬ ইং
হওয়া কাতার হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম: কাতারে 'হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম'-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি রাশেদুল মামুনের সভাপতিত্বে এবং ইমতিয়াজ বাবুলের সঞ্চালনায় এতে প্রধান আকর্ষণ ছিল দেশ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত নেতৃবৃন্দের দিকনির্দেশনা। অনুষ্ঠানে ভিডিও কলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জি এম সাইফুল, আব্দুর শুক্কুর, জাহাঙ্গীর এবং মনিরুল আলম জনি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম রানা, চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি নাজিম উদ্দিন মানিক, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোরশেদ





মেহের এবং ফোরামের সাবেক আহ্বায়ক ইউসুফ বাবু। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুম ও মাহবুব আলম, দপ্তর সম্পাদক রানা, সহ-সাধারণ সম্পাদক সাইফুল, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব, প্রচার সম্পাদক মিজান, মোরশেদ, রোমান, জিয়া, আনিস, সাবু ও মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা শোয়েব। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
      ........... আবু সুফিয়ান..........

No comments:

Post Bottom Ad

Pages

এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)