এ এস সিসি টিভি নিউজ। আজ রাত থেকেই বাড়ছে সকল অপারেটরের কলরেট - এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 13 March 2026

এ এস সিসি টিভি নিউজ। আজ রাত থেকেই বাড়ছে সকল অপারেটরের কলরেট




আগস্ট ১৩, ২০১৮

আজ রাত ১২টার পর থেকেই বেড়ে যাচ্ছে মোবাইল ফোনের কল রেট। সরকার মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারন করে দেওয়া আজ রাত থেকেই কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়, মোবাইল অপারেটরগুলো ৪৫ পয়সার নিচে কোনও কলরেট নির্ধারণ করতে পারবে না। এই কলরেট সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত হতে পারবে।

এ বিষয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, এখন থেকে আর মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফনেট ও অননেট সুবিধা থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২ টাকা। তিনি জানান, ১৪ তারিখ থেকে নতুন কলরেট কার্যকরের কথা বলা হয়েছে।

তবে ১৪ আগস্ট থেকে নতুন কলরেট চালুর কথা বলা হলেও একাধিক মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বেশিরভাগই আজ সোমবার রাত ১২টার পরে (মঙ্গলবারের প্রথম প্রহরে) নতুন কলরেট কার্যকর করবে।

No comments:

Post Bottom Ad

Pages

এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)