মায়ের সাথে মাতৃভাষা - এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 13 March 2026

মায়ের সাথে মাতৃভাষা

আমাদের একটা ভাষা ছিল, মাতৃভাষা,
মায়ের সাথে সাথে মায়ের ঐ ভাষাটাকেও
বৃদ্ধাশ্রমেই রেখেছি ।
মাঝে মাঝে হাসি,
হাসতে ভালো লাগে । বেশ ভালো ।
যখন মোবাইল ফোনটাও ভালো লাগেনা -
বিরক্তি আসে, তখন হাসি ।
আরো ক'জনকে হাসাই,
কাজটা সোজা, যা করি তা আসলে কেবল
মাতৃভাষার উচ্চারণ ।
কখনো কখনো অবাক হই,
অবাক হয়ে হাসি,
হাসতে হাসতে আরো হাসি ।
হাসি, হাসি, হাসি, হাসি
হাসি থামাতে গিয়ে কষ্টে পড়ি
থামতে চায়না হাসি ।
অবাক হই এই ভেবে,
এমন কিছু মানুষও ছিল,
যাদের প্রাণের দাম ছিলনা,
দাম ছিলনা এতই যে,
মরেছিল ভাষার জন্যে,
ভাষাও ভাষা বাংলা ভাষা !
হা হা হা
ভালোই হল,
বৃদ্ধাশ্রমে রেখে আসায় ভালোই হল ।
ভালোই হল,
ঝামেলা নেই আর ।
ভয় নেই প্রাণনাশেরও,
হা হা হা
ভয় নেই প্রাণনাশেরও ।।
প্রথম প্রকাশ

No comments:

Post Bottom Ad

Pages