আজ পবিত্র লাইলাতুল মিরাজ - এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 13 March 2026

আজ পবিত্র লাইলাতুল মিরাজ

আজ পবিত্র লাইলাতুল মিরাজ

বাসস

২৪ এপ্রিল ২০১৭, ০৯:০৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৭, ০৯:৩৭

আজ পবিত্র লাইলাতুল মিরাজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সোমবার দিবাগত রাতে (২৬ রজব রাতে) সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

ওয়াজ করবেন ঢাকার নারিন্দার দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

No comments:

Post Bottom Ad

Pages

এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)